মড‍্যুলের জন‍্য এভাবে আমরা প‍্যারামিটার নির্ধারণ করে দিতে পারি XML ম‍্যানিফেস্ট ফাইলে। এরপর ব‍্যাকএন্ডে সেই মড‍্যুলের প্রোপার্টিজ থেকে এসব প‍্যারামিটারের মান নির্ধারণ করে দিতে পারেন। কিন্তু তারপর কী? সেসব প‍্যারামিটারকে ব‍্যবহার করবেন কীভাবে? আমাদের মড‍্যুলে আমরা প‍্যারামিটার হিসেবে যেসব মান কনফিগার করবে সেগুলির মান মড‍্যুলের আউটপুটে দেখাতে চাই। সেজন‍্য আমরা মড‍্যুল ফাইল mod-about.php এ নিচের মতো কোড যোগ করব:

<?php
    /** 
    * @package    About
    * @subpackage Base
    * @author     Suhreed Sarkar {@link www.suhreedsarkar.com}
    * @author     Created on 07-Dec-2012
    * @license    GNU/GPL
    */

    //-- No direct access
    defined('_JEXEC') || die('=;)');

    ?>
    <ul class="mod-about">
      <li><strong><?php echo $params->get('name'); ?></strong></li>
      <li><em><?php echo $params->get('designation'); ?></em> </li>
      <li><i><?php echo $params->get('sex'); ?></i></li>
      <li><?php echo $params->get('bio'); ?></li>
    </ul>

এখানে আমরা প‍্যারামিটারসমূহ দেখানোর ব‍্যবস্থা করেছি। লক্ষ‍্য করুন, কেবল

echo $params->get('name'); এর মাধ‍্যমে আমরা name প‍্যারামিটার প্রকাশ করেছি। তেমনি অন‍্যান‍্য প‍্যারামিটারের ক্ষেত্রেও আমরা একইরকম সিনট‍্যাক্স ব‍্যবহার করেছি, কেবল প‍্যারামিটার নাম বদলে গেছে। এই ফাইলটি সেভ করার পর এবং ব‍্যাকএন্ডে মড‍্যুলের প‍্যারামিটারসমূহ নির্ধারণ করে দেয়ার পর মড‍্যুলটি ফ্রন্ট এন্ডে দেখলে নিচের চিত্রের মতো আউটপুট দেখতে পাবেন। mod_fe2 লক্ষ‍্য করুন, এখানে আমাদের দেয়া প‍্যারামিটার মানসমূহ দেখা যাচ্ছে। এখন আপনার নিকট মনে হতে পারে একটি ছবি দেখাতে পারলে ভাল হতো। হ‍্যাঁ, তাও করা যেতে পারে। এজন‍্য আমরা মড‍্যুল প‍্যারামিটার হিসেবে একটি ফিল্ড যোগ করব যার মাধ‍্যমে ওই ব‍্যক্তির ছবি যোগ করা যাবে। ছবির URL পাওয়া গেলে সেটি আমরা ছবি দেখানোর জন‍্য ব‍্যবহার করব। এই ফিল্ড যোগ করার জন‍্য `mod_about.xml` ফাইলের sex ফিল্ডের পর নিচের মতো কোড যোগ করুন।

<field 
      name="photo"
      type="media"
      label="Photograph"
      directory="stories"
      preview="true"
      description="Please select a photograph of the person"
/>

এখানে আমরা photo নামের একটি ফিল্ড যোগ করেছি। এটি হলো

media টাইপের ফিল্ড। এই ফিল্ডের জন‍্য একটি আবশ‍্যক এট্রিবিউট হলো directory। এখানে images ডিরেক্টরির সাপেক্ষে ডিরেক্টরি নাম উল্লেখ করতে হবে। যেমন stories উল্লেখ করা হলে images/stories ডিরেক্টরির মধ‍্যকার ইমেজসমূহ দেখা যাবে। আমরা প‍্যারামিটারসমূহের মধ‍্যে আরকটু পরিবর্তন আনব। Bio ফিল্ডে আমরা টেক্সট টাইপ করতে পারি। সেখানে যাতে আমাদের ইচ্ছেমতো বেসিক HTML ব‍্যবহার করতে পারি সেজন‍্য এটিকে একটি টেক্সট এডিটর হিসেবে দেখাব। এজন‍্য “ ফিল্ডের কোড বদলিয়ে নিচের মতো করে দেব।

<field 
       name="bio" 
       type="editor" 
       label="Short biography"
       description="Write a short biography for the person." 
       filter="safehtml"
 />

এখানে আমরা

type="editor" দিয়ে বোঝাতে চেয়েছি আমরা এই ফিল্ডে একটি টেক্সট এডিটর দেখতে চাই। এখানে নূতন এট্রিবিউট হলো filter, এর মান হিসেবে আমরা safehtml উল্লেখ করেছি যাতে সেই ফিল্ডে যেসব HTML মার্কআপ ব‍্যবহার করা হবে সেগুলির মধ‍্যকার ক্ষতিকর মার্কআপ বাদ দিয়ে কনটেন্ট গ্রহণ করা হয়। উপরের পরিবর্তন আনার পর মড‍্যুলের প্রোপার্টিজ দেখুন। এখন Basic Options সেকশনে নিচের চিত্রের মতো নূতন Photograph ফিল্ড দেখতে পাবেন। mod_fe4 এখানে Select বাটনে ক্লিক করুন তাহলে নিচের মতো Media Manager উইন্ডো দেখা যাবে। mod_params5 এখানে Choose a File **বাটনে ক্লিক করে কম্পিউটারের ডিস্ক থেকে একটি ছবি সিলেক্ট করে **Upload বাটনে ক্লিক করুন। তাহলে সেই ইমেজ ফাইল আপলোড হবে। এরপর সেটি সিলেক্ট করে Insert বাটন ক্লিক করুন। তখন Photograph ফিল্ডের নিচের দিকে সেই ছবির প্রিভিউ দেখা যাবে। mod_params6 এবার Advanced Options ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন সেখানে এডিটর দেখা যাচ্ছে। এই এডিটরে এখন আপনা অনেক বড় টেক্সট লিখতে পারবেন এবং বিভিন্ন ফরম‍্যাটিং প্রয়োগ করতে পারবেন। mod_params7 এখানে টেক্সট পরিবর্তন করার পর Save & Close বাটনে ক্লিক করুন। আমরা যে নূতন প‍্যারামিটার যোগ করছি তার মান অর্থাৎ ছবিটি মডু‍্যলে দেখানোর জন‍্য mod_about.php ফাইলে নিচের মতো পরিবর্তন আনুন।

<?php
    /**
    * @package    About
    * @subpackage Base
    * @author     Suhreed Sarkar {@link www.suhreedsarkar.com}
    * @author     Created on 07-Dec-2012
    * @license    GNU/GPL
    */

    //-- No direct access
    defined('_JEXEC') || die('=;)');


    ?>
    <img src="<?php echo $params->get('photo'); ?>" style="max-width:100%" />
    <ul class="mod-about">
    <li><strong><?php echo $params->get('name'); ?></strong></li>
    <li><em><?php echo $params->get('designation'); ?></em> </li>
    <li><?php echo $params->get('bio'); ?></li>
    </ul>

এখন ফাইলটি সেভ করুন এবং সাইটের ফ্রন্ট এন্ডে যান। এখন মডু‍্যলটি দেখতে পাবেন নিচের মতো।

mod_fe4 লক্ষ‍্য করুন, এখন আমাদের যোগ করা ছবি দেখা যাচ্ছে। আর নিচে Bio তে আমরা এখন ফরম‍্যাটেড টেক্সট দেখতে পাচ্ছি।

Other posts of the series

  1. জুমলা মড‍্যুল ডেভেলপমেন্ট - শুরুর পর্ব
  2. জুমলা মড‍্যুল ডেভেলপমেন্ট পর্ব ২: ম‍্যানিফেস্ট ফাইল তৈরি
  3. জুমলা মড‍্যুল ডেভেলপমেন্ট - মড‍্যুল ফাইল তৈরি
  4. জুমলা মড‍্যুলে প‍্যারামিটার যোগ করা
  5. মড‍্যুলে প‍্যারামিটারের মান দেখানো (This post)

Comments are closed.