বড় বড় নিউজ সাইটে কিংবা যেখান অনেক নিবন্ধ দেখা যায় সেরকম সাইটে সেখানকার লেখকদের পরিচিতি খুঁজে পাবেন। সেসব লেখক নির্বাচন করার পর সেই সাইটে ওই লেখকের সকল লেখা দেখার সুযোগও পাবেন। জুমলা দিয়ে তৈরি আপনার সাইটেও এরকম লেখক তালিকা ও লেখক ব্লগ প্রদর্শন করতে পারেন Author List নামের এক্সটেনশন ব্যবহার করে। এটি পাবেন জুমলা এক্সটেনশন ডিরেক্টরির http://extensions.joomla.org/extensions/news-display/ authors/17561 লোকেশন থেকে। এতে একটি কম্পোনেন্ট ও একটি প্লাগইন আছে। দুটিই ডাউনলোড ও ইনস্টল করুন। এরপর প্লাগইন ম্যানেজারে গিয়ে Content – Authors প্লাগইনটি সক্রিয় করুন। Continue reading “জুমলা নিবন্ধের লেখক তালিকা দেখানো” »