PHP-logo.svg

strpos() ফাংশনের মাধ্যমে আপনি জানতে পারবেন কোনো স্ট্রিঙের মধ্যে একটি সাবস্ট্রিং আছে কি না এবং থাকলে তা কোন অবস্থানে আছে। strstr() ফাংশনের মতো strpos() ফাংশনেও দুটি আর্গুমেন্ট দরকার হবে: যে স্ট্রিঙে খোঁজ করতে চান এবং যে স্ট্রিং খুঁজতে চান। এতে কোনো অপশনাল আর্গুমেন্টও ব্যবহার করা যায়। এই আর্গুমেন্ট দিয়ে বলা হয় কোন ইনডেক্স থেকে আপনি সার্চ শুরু করতে চান অর্থাৎ প্রথম থেকেই নাকি তৃতীয় বা পঞ্চম ক্যারেক্টার থেকে। ওই স্ট্রিঙের মধ্যে সাবস্ট্রিংটি পাওয়া না গেলে strpos() ফাংশনের মান হবে false, আর পাওয়া গেলে এর মান হবে যে স্থানে সেই সাবস্ট্রিং শুরু হয়েছে তার ইনডেক্স নম্বর। Continue reading “strpos() এর মাধ্যমে সাবস্ট্রিঙের অবস্থান বের করা” »

Posted in PHP.
PHP-logo.svg

আপনি যদি এমন কোনো এক্সপ্রেশন ব্যবহার করেন যাতে একাধিক ডাটা টাইপকে কোনো অপারেন্ড দিয়ে সম্পর্কিত করা হয়েছে, তাহলে পিএইচপি কোনো সিদ্ধান্তে পৌঁছার জন্য সেই ডাটা টাইপসমূহকে একই ধরনের ডাটা টাইপে রূপান্তর করে নেবে। আপনি হয়তো ইতোমধ্যে এব্যাপারে কোনো চিন্তা না করেই এই সুবিধা গ্রহণ করেছেন। যেমন কোনো ফরমের মাধ্যমে দাখিলকৃত ভ্যারিয়েবলসমূহের মান সবসময় স্ট্রিং। কিন্তু আপনি হয়ত সেসব ভ্যারিয়েবলকে যাচাই কিংবা কোনো হিসেবের জন্য এক্সপ্রেশনে ব্যবহার করেছেন। Continue reading “পিএইচপিতে আপনা থেকেই ডেটা টাইপ পরিবর্তন” »

Posted in PHP.
PHP-logo.svg

আমরা একটু আগের পোস্টে ভ্যারিয়েবল তৈরি করা শিখেছি যাতে ভ্যারিয়েবল নামের আগে ডলার ($) ব্যবহার করেছি। তবে ভ্যারিয়েবলের নামকেই আমরা আরেক ভ্যারিয়েবল থেকে নিতে পারি। যেমন: Continue reading “পিএইচপিতে ডাইনামিক ভ‍্যারিয়েবল” »

Posted in PHP.
PHP-logo.svg

ভ্যারিয়েবল (variable) বা চলক হলো কোনো আধার যা বিভিন্ন মান ধারণ করতে পারে। এটি সংখ্যা, স্ট্রিং, অবজেক্ট, অ্যারে কিংবা বুলিয়ান (সত্য/মিথ্যা) তথ্য ধারণ করতে পারে। কোনো ভ্যারিয়েবলের একটি নাম থাকে আর থাকে মান। ভ্যারিয়েবলের নামের মধ্যে অক্ষর, সংখ্যা ও আন্ডারস্কোর (_) চিহ্ন থাকতে পারে। তবে এর মধ্যে কোনো স্পেস কিংবা আলফানিউমেরিক নয় এমন অক্ষর থাকতে পারবে না কিংবা এটি কোনো সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না। Continue reading “পিএইচপি ভ‍্যারিয়েবল” »

Posted in PHP.
PHP-logo.svg

কোনো পিএইচপি স্ক্রিপ্টের মধ্যে একইসাথে HTML ও PHP কোড থাকতে পারে। এইচটিএমএল কোডকে আমরা সহজেই পৃথক করতে পারি। ব্রাউজার যখনই কোনো এইচটিএমএল কোড পাবে তখন সেটিকে নিয়মানুসারে প্রদর্শন করবে। কিন্তু PHP কোড ব্রাউজারের নিকট যায়না। ব্রাউজার কোনো PHP পেজ চাইলে ওয়েব সার্ভার যাচাই করে দেখে সেই পেজে কোনো পিএইচপি কোড আছে কি না। তারপর সেসব কোডের মাধ্যমে দেয়া নির্দেশ পালন করে তার আউটপুট ব্রাউজারের নিকট পাঠায়। সাধারণত এইটিএমএল কোডে সার্ভার কোনো পরিবর্তন করে না। কোনটি এইচটিএমএল কোড আর কোনটি পিএইচপি কোড তা বোঝার জন্য বিশেষ ব্যবস্থা আছে। আসুন নিচের কোডটি বিবেচনা করা যাক। Continue reading “পিএইচপি স্ক্রিপ্ট লেখার নিয়ম” »

Posted in PHP.