বাসা কিংবা ছোট অফিসের জন্য তারযুক্ত কিংবা তারবিহীন কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে পারেন। তারযুক্ত ইথারনেট নেটওয়ার্ক অনেকদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। সেই তুলনায় তারবিহীন নেটওয়ার্কের ধারণা অনেক নূতন। তবে আশার কথা এটি ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে। এ ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত তারযুক্ত কিংবা তারবিহীন উভয় ধরনের প্রযুক্তির কিছু সুবিধা ও অসুবিধা আছে। আমরা এখন এসব দিক সম্পর্কে জানব।