WRT54G_v2_Linksys_Router_Digon3

IEEE 802.11 হলো ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য স্ট্যান্ডার্ডসমূহের সাধারণ পরিচিতি। এই স্ট্যান্ডার্ডের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে যাতে তারবিহীন নেটওয়ার্কের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। 802.11 স্ট্যান্ডার্ডে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কে যোগাযোগ পদ্ধতি নির্ধারণ করে দেয়া হয়েছে। জনপ্রিয় 802.11 স্ট্যান্ডার্ডসমূহের মধ্যে আছে 802.11a, 802.11b, এবং 802.11g। Continue reading “ওয়্যারলেস নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডসমূহ” »

Wi-Fi Alliance logo

বাসা কিংবা ছোট অফিসের জন্য তারযুক্ত কিংবা তারবিহীন কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে পারেন। তারযুক্ত ইথারনেট নেটওয়ার্ক অনেকদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। সেই তুলনায় তারবিহীন নেটওয়ার্কের ধারণা অনেক নূতন। তবে আশার কথা এটি ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে। এ ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত তারযুক্ত কিংবা তারবিহীন উভয় ধরনের প্রযুক্তির কিছু সুবিধা ও অসুবিধা আছে। আমরা এখন এসব দিক সম্পর্কে জানব।

Continue reading “তারযুক্ত বনাম তারবিহীন নেটওয়ার্ক” »

WRT54G_v2_Linksys_Router_Digon3

নেটওয়ার্ক এখন আর কোনো অপরিচিত কিছু নয়। প্রায় বাসা ও অফিসেই এখন একাধিক কম্পিউটার কিংবা ল্যাপটপ পাওয়া যাবে। সেগুলির মধ্যে তথ্য দ্রুত আদানপ্রদান করার জন্য মাঝে মধ্যেই নেটওয়ার্কের প্রয়োজনীয়তা দেখা দেয়। কেবল কম্পিউটার কিংবা ল্যাপটপ নয় এখন অনেক স্মার্টফোনও নেটওয়ার্ক ব্যবহার করে। আপনার যদি কোনো স্মার্টফোন কিংবা ট্যাবলেট থাকে তাহলে তারবিহীন নেটওয়ার্কে যুক্ত হয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এই টিউটোরিয়ালে আমরা খুব সহজে বাসায় কিংবা ছোট অফিসের জন্য তারবিহীন নেটওয়ার্ক তৈরির পদ্ধতি শেখব। Continue reading “তৈরি করুন তারবিহীন কম্পিউটার নেটওয়ার্ক” »